৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে বিজিবি কর্তৃক ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০
মাধবপুরে বিজিবি কর্তৃক ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার

Manual7 Ad Code

মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের আলীনগর এলাকা থেকে ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ধর্মঘরের সীমান্তবর্তী গ্রাম আলী নগরের ১৯৯৩/৪- S মেইন পিলারের ১,শ ‘ত গজ বাংলাদেশের অভ্যন্তর এলাকায় কমান্ডার সুবেদার আবু বক্করের নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা বিএসবি ও ভিআইপি সহযোগিতায় একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে ৫০ বোতল মদ উদ্ধার করে।

Manual8 Ad Code

 

বিজিবি’র ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বক্কর জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মদ উদ্ধার করা হয়। বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক
লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।

Manual6 Ad Code