২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অসহায় মানুষের সেবা করতে প্রার্থী হয়েছি জাহাঙ্গীর মন্ডল

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
অসহায় মানুষের সেবা করতে প্রার্থী হয়েছি জাহাঙ্গীর মন্ডল

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

আবুসাঈ, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি :

এককালীন রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা, সমাজ সেসবক, জাহাঙ্গীর মন্ডল আসন্ন শ্রীপুর পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলরপদে প্রার্থীতা করতে চান। সকলের কাছে দোয়া চেয়ে তিনি ফেসবুকে এক ষ্ট্যাটাস দিয়েছেন। জাহাঙ্গীর মন্ডল বলেন,শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে আমার জন্মভিটা। এই পবিত্র মাটির প্রতি আমার অগাধ সম্মান এবং ভালোবাসা মিসে রয়েছে। নিজের প্রিয় স্বজন জেনে ভালোবাসি এখানকার মানুষদেরকে। বিগত দিনগুলোতে কোনও প্রকার দুরভিসন্ধি ছাড়াই মানুষের পাশে থেকেছি আমার সাধ্যমত আগামী দিন গুলোতেও থাকবো ইনশাআল্লাহ্। ছাত্র রাজনীতিতে এসেছি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে।
কিন্তু মানুষের জন্যে আরও বেশি করে কাজ করার উদ্দেশ্যে আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া চাইছি। আমি কাউন্সিলর হতে চাই আপনাদের জন্য।এই কথাটা শুধু বলার জন্য বলিনি। মন থেকে সাড়া পেয়ে বলেছি। যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তবেই আমি সফল হবো। আপনাদের যদি মনে হয় আমি পারবো তবে আমিও বিশ্বাস করি আপনাদেরকে আমার পাশে পাবো।

Manual6 Ad Code

এ যাবৎকালে পৌরসভার ৬নং ওয়ার্ডে উন্নয়ন কতটা হওয়ার কথা ছিলো আর কতটা হয়েছে তার হিসাব করেছেন কখনো? সকল সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও দৃষ্টান্ত স্থাপন করা যায় এমন কিছুই হয়নি। তাই দরকার পরিবর্তন, আমি বিশ্বাস করি তারুণ্যের কর্মপরিকল্পনা ও সদিচ্ছায় হবে সময়োপযোগী পরিকল্পিত উন্নয়ন।

Manual2 Ad Code

হয়তো প্রত্যেক পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে পারবো না। তবে পৌরসভার প্রাপ্ত ও অর্জিত অর্থায়নে শতভাগ সততার সঙ্গে সেবা ও উন্নয়নমূলক কাজ করতে পারবো ইনশাআল্লাহ।আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।