২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

Manual6 Ad Code

জায়েদ আহমেদ,কমলগঞ্জ প্রতিনিধিঃ-

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন বন্ধ এবং ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করার দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মোমবাতি প্রজ্জলন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে সচেতন নাগরিক সমাজ।

 

Manual3 Ad Code

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি উপজেলা বাজারে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন ও নারীর উপর সহিংসতা এবং সম্প্রতি আদমপুরে কিশোরী ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন প্লে-কার্ড, ফেস্টুন ও মোমবাতি প্রজ্জ্বলন করে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

 

এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক।

Manual5 Ad Code

 

 

শাহিন আহমদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সমাজসেবক জুয়েল মাহমুদ, আদমপুর ইউপি ছাত্রলীগের সাবেক সম্পাদক কাইয়ুম বক্ত, আদমপুর ইউপি ছাত্রদলের সাবেক সম্পাদক কামাল হোসেন, মেহেদী হাসান সৌরভ, সামাজিক সংগঠন স্বজন’র সদস্য সৌরভ আহমেদ, সাংবাদিক নাঈম আলী, ভাই-ব্রার্দাস সংগঠনের সদস্য মাহিন মুন্তাসির এবং সচেতন নাগরিক সমাজের সদস্য মশিউর রহমান ও আলী আহমদ প্রমুখ।

 

 

Manual1 Ad Code

বক্তারা বলেন, সারাদেশের ন্যায় কমলগঞ্জের আদমপুরে কিশোরী ধর্ষণের এমন নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনে মাঠে নামবে সচেতন নাগরিক সমাজ।

 

 

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে জোর পূর্বক ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা করে একই এলাকার লুৎফর রহমান ও মঈনুল ইসলাম নামের দুই যুবক। থানায় মামলা করলে শনিবার রাতে প্রধান আসামী লুৎফুর রহমানকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ।