২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
মাধবপুরে টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

মোঃ জাকির হোসেন,মাধবপুর থেকেঃ-

খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদক’কে দূরে রাখি ,এই প্রতিপাদ্যেকে সমানে রেখে হবিগঞ্জের মাধবপুরে শান্তি নিকেতন যুব সংঘের উদ্যোগে ২৪ ইঞ্চি টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ধর্মঘর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহাবুদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসামছুল ইসলাম কামাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মঘর ইউনিয়নের সমাজ সেবক মোঃ সাইফুর রহমান টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

 

উক্ত ফুটবল ফাইনাল খেলায় মুখোমুখি হয় দেবপুর আইডিয়াল ফুটবল একাদশ বনাম বিরসিংহপাড়া ফুটবল একাদশ।

 

দেবপুর আইডিয়াল ফুটবল একাদশ প্রথমে ১ গোল করে এগিয়ে যায় পরে ১ গোল করে সমতায় পিরে বিরসিংহপাড়া ফুটবল একাদশ নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে সমতায়।

 

পরে ট্রাইবেকারে ফাইনাল খেলায় বিরসিংহপাড়া ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে জয় লাভ করেন দেবপুর আইডিয়াল ফুটবল একাদশ।

Manual8 Ad Code

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো: সামছুল ইসলাম কামাল।

 

খেলাটি পরিচালনা করেন ধর্মঘর ইউনিয়ন ফুটবল ক্রীড়াবিদ মোঃ সেলিম মিয়া সহকারি হিসেবে ছিলেন মোঃ জাহিদুল ইসলাম ও সাফায়েত হোসেন।

Manual7 Ad Code