২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইগাতীতে তাবা-তাইয়্যেবা ড্রাইভিং স্কুলের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
ঝিনাইগাতীতে তাবা-তাইয়্যেবা ড্রাইভিং স্কুলের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Manual1 Ad Code

 

তারিফুল আলম তমাল,শেরপুর জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

শেরপুরের ঝিনাইগাতীতে তাবা-তাইয়্যেবা ড্রাইভিং স্কুলের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

 

১০ অক্টোবর শনিবার বিকালে উপজেলা সদরের কলেজ রোড উদয়ন পাবলিক স্কুলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন বি,আর,টি,এ অনিমোদিত মোটরযান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম মোল্লা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়রম্যান মজনু মিয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৌফিকুর রহমান এনামুল। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম।