২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

উঠতি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে হবে

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
উঠতি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে হবে

Manual8 Ad Code

উঠতি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে হবে

 

 

Manual6 Ad Code

 

আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

নগরীর প্রতিটি ওয়ার্ডে কিশোর গ্যাং ও মাদকের তথ্য দিয়ে উঠতি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে হবে। তবে মিথ্যা তথ্য দিয়ে কাউকে যেন হয়রানি করা না হয়।

 

 

শনিবার নগরীর ১৪৫ পুলিশ বিটে একযোগে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানানো হয়।বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিশু কিশোরদের সঠিক ও আলোর পথে ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সিএমপি।

 

Manual7 Ad Code

সভায় বিট অফিসারগণ নিজ বিট এলাকার স্থানীয় জনগণের সাথে কিশোর গ্যাং এর কার্যক্রম, স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তথ্য প্রদান সম্পর্কে মতবিনিময় করেন।

 

এসময় কিশোর গ্যাং এর বাস্তব পরিনতি নিয়ে আলোচনা করেন।নগরজুড়ে অপরাধমূলক কার্যক্রমে দ্রুত কিশোরদের জড়িয়ে যাওয়া ঠেকাতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই উদ্যোগ গ্রহণ করেছেন।সভায় উপস্থিত লোকজন বিট পুলিশিং এর এই উদ্যোগকে স্বাগত জানান।

 

Manual3 Ad Code

উপস্থিত বক্তব্যে তারা সমাজের নানা ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রম কে আরও গতিশীল করার মতামত প্রদান করেন।

Manual1 Ad Code