১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

র্দীঘ এক যুগ পর রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করলেন মন্ত্রী গাজী

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
র্দীঘ এক যুগ পর রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করলেন মন্ত্রী গাজী

Manual3 Ad Code

র্দীঘ এক যুগ পর রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করলেন মন্ত্রী গাজী

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

 

 

 

ফয়সাল আহমেদ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী -কাঞ্চন জিসি -ভায়া মুড়াপাড়া সড়ক উন্নয়ন ( চেই:০০-১৩৭৭৫ মি) কাজের শুভ উদ্ভোধন করে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সকালে মুড়াপাড়ায় নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ সড়ক উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।শিল্প অঞ্চল রূপগঞ্জে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়ক । এর নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে (চুক্তি মূল্য) ১৪৩ কোটি টাকা। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রূপগঞ্জ।

 

সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে জনদুর্ভোগ হ্রাস এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। আর এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, রূপগঞ্জ উপজেলার কিছু সড়ক সংস্করণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। করোনা ভাইরাসের কারণে সড়ক উন্নয়ন কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে।

 

সবকিছু ঠিক হয়ে যাবে। সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাবেক ভিপি মনিরুজ্জামান, ইউপি সদস্য রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, সরকারী মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন,জিএস সজীবসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রূপগঞ্জের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

 

পরে অতিথিবৃন্দ বিশেষ মোনাজাত করেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।