১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৌহালীতে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মিলিটারি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
চৌহালীতে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মিলিটারি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Manual3 Ad Code

 

 

রমজান প্রামানিক,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরজাজুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহিম খন্দকার ওরফে রহিম মিলিটারী আর নেই ৷

 

Manual7 Ad Code

বুধবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা ঘোরজান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।

 

বৃহুস্পতিবার দুপুর ২ টায় বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহিম মিলিটারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন ।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার, সাবেক উপজেলা কমান্ডার আলহাজ মোঃ হজরত আলী মাস্টার সহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও চৌহালী থানার ওসি তদন্ত মোঃ তছলিম উদ্দিন, জেলা পুলিশের চৌকস সদস্য ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবীব, ঘোরজান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলীসহ হাজারো মানুষ মৃতের জানাজায় শরিক হন।

 

Manual3 Ad Code

চরজাজুরিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়।

 

এরপর পুলিশের চৌকস দল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন।

 

Manual4 Ad Code

গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার খাষশাহজানী কবরস্থানে সমাহিত করা হয়।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Manual2 Ad Code