২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে নবাগত পুলিশ সুপারের সাথে সিও সংস্থার কর্মকর্তাদের সৌজন্য স্বাক্ষাত, সম্মাননা প্রদান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
ঝিনাইদহে নবাগত পুলিশ সুপারের সাথে সিও সংস্থার কর্মকর্তাদের সৌজন্য স্বাক্ষাত, সম্মাননা প্রদান

Manual5 Ad Code

ঝিনাইদহে নবাগত পুলিশ সুপারের সাথে সিও সংস্থার কর্মকর্তাদের সৌজন্য স্বাক্ষাত, সম্মাননা প্রদান।

 

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছে সিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।

 

রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে স্বাক্ষাত করেন তারা।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এসময় সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, সহ প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলা, আইন উপদেষ্টা এ্যাড, টিপু সুলতান, পরিচালক (ঋণ কর্মসূচী) ফিরোজ আল মামুন, আইটি অফিসার সোহেল পারভেজসহ অন্যান্যরা।

 

স্বাক্ষাতকালে সিও নির্বাহী পরিচালক সামছুল আলম সংস্থার কার্যক্রম তুলে ধরেন। তারই পরিপ্রেক্ষিতে নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সিও সংস্থার কার্যক্রম সন্তোষজনক বলে আখ্যা দেন।

 

তিনি বলেন, সরকারের পাশাপাশি দেশের অর্থনীতির মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারী সংস্থাগুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

তার মধ্যে সিও’র সংস্থা সম্পর্কে যেটুকু জেনেছি তাতে আমি সিও সংস্থার সার্বিক সহযোগিতা ও উত্তর উত্তর সাফল্য কামনা করছি। পরে পুলিশ সুপারকে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।