৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে শ্রীপুরে প্রবাসীরা রাসেল মোড়লের তৃতীয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
গাজীপুরে শ্রীপুরে প্রবাসীরা রাসেল মোড়লের তৃতীয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

 

 

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ-

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহি প্রাচীন বরমী বাজারের প্রাণকেন্দ্র পাঠানটেক ( কলেজ সংলগ্ন ) এলাকার সৌদিআরব প্রবাসি রাসেল মোড়ল এর বহুতল ভবনে মঙ্গলবার দুপুরে পরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে ।

Manual6 Ad Code

 

 

জানা যায় আনুমানিক বেলা ১:৩০ মিনিটের দিকে আগুনের অস্তিত্ব পাওয়া যায় । তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। অগ্নিকান্ডে আহত নিহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি ।

 

Manual4 Ad Code

আগুন নিয়ন্ত্রনে বরমী ইউনিয়নের চেয়াম্যান শামসুল হক বাদল সরকার অক্লান্ত পরিশ্রমে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসের একাধিক টিমসহ এলাকার লোকজনদের নিয়ে চেস্টা করে যাচ্ছেন ।

 

Manual2 Ad Code

জানা যায়, বাড়ীর নীচ তলায় ওয়ালটন শোরুমের একটি গোডাউন রয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী রাসেল মোড়ল এর সাথে কথা বললে তিনি বলেন, ওই গোডাউনের সমস্ত মাল সরিয়ে ফেলা হয়েছে তার কিছুক্ষণ পর ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে,আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি সঠিক ভাবে তদন্ত করা হোক এলাকাবাসীর বক্তব্য ও রাসেল মোড়ল ও তার পরিবার বলেন,আগুন লাগেনি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের ধারণা আমি প্রবাসে আছি,তাই স্থায়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক বাদল সরকার এর সহযোগিতা কামনা করছি যে, আইনের গতিতে সঠিক তদন্ত করা হোক এবং সঠিক তদন্ত কামনা করছি এলাকার সর্বস্তরের লোকের কাছে এবং প্রশাসনের কাছে।

 

এবিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় কোন হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমান কি তা তদন্ত না করে এই মূহুর্তে বলা যাবেনা।