৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নিয়ামতপুরে জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
নিয়ামতপুরে জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

Manual3 Ad Code

 

 

Manual3 Ad Code

নিয়ামতপুরে জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

 

Manual5 Ad Code

 

 

মোঃ শাকিল হোসেনঃ-

Manual1 Ad Code

নওগাঁর নিয়ামতপুরে জননেত্রী শেখ হাসিনা পরিষদের পক্ষ হতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম দিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

 

সোমবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন পালিত হয়।

 

জননেত্রী শেখ হাসিনা পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

Manual1 Ad Code

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক অজিত মুন্ডা, জননেত্রী শেখ হাসিনা পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা ছাত্রলীগ নেতা মাহাদী হাসান পায়েল ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য নিশান, তুহিন ও আরিফ। আলোচনা শেষে কেক কাটা।