২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কোটচাঁদপুরে আঃলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
কোটচাঁদপুরে আঃলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

Manual8 Ad Code

 

খোন্দকার আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

 

২৮শে সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

Manual3 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাজান আলীর পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

 

দোয়া অনুষ্ঠান শেষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা মিষ্টি খেয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে।

 

Manual1 Ad Code

এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, পৌর আঃলীগের যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার, মহিলা নেত্রী রুবিনা রহমান,পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাহিদ হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলার জাফর ইকবাল শান্তি সহ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।