১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নিয়ামতপুরে শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
নিয়ামতপুরে শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

Manual1 Ad Code

 

 

Manual8 Ad Code

 

নিয়ামতপুরে শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

 

 

 

Manual3 Ad Code

নিয়ামতপুর প্রতিনিধিঃ-

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

 

Manual4 Ad Code

সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে ও নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান।

 

এছাড়া উপজেলার আটটি ইউনিয়ন আওয়ামীলীগ আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালন করেন।

 

ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখছেদ আলী, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পদক তহিদুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক প্রমুখ।

 

Manual3 Ad Code

আলোচনা শেষে কেক কেটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকীর কর্মসূচী সমাপ্ত করেন।