১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

“তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” নিয়ামতপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
“তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” নিয়ামতপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

Manual6 Ad Code

“তথ্য অধিকার, সংকটে হাতিয়ার”
নিয়ামতপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

 

 

Manual7 Ad Code

 

নিয়ামতপুর প্রতিনিধিঃ- “ তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়।

 

আজ সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

 

তথ্য কমিশনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আলোচনা অংশ গ্রহন করেন বিভাগীয় কমিশনার রাজশাহীর জনাব মোঃ হুমায়ন কবীর খোন্দকার।

 

“সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” শ্লোগানকে সামনে রেখে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।

 

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদসহ উপজেলার ৮টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

Manual3 Ad Code