২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলা লালমোহন থানায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
ভোলা লালমোহন থানায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার শ্লোগানকে সামনে রেখে মাদক, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ভোলার লালমোহন থানার আয়োজনে লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং সকালে থানা ভবনে এসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য লালমোহন ও তজুমদ্দিনে গরিব অসহায় মানুষের বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো আইন প্রনয়ন করা। সরকার দেশের মানুষের জন্য আইন প্রনয়ন করবে এবং জনগন সে আইন মেনে চলবে। কেউ ব্যর্থতা ঘটালে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধ করবে। মাদকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর একটাই চাওয়া এই বাংলার বুক থেকে মাদক মুক্ত করতে হবে, না হয় নতুন প্রজন্মের শিশুরা মাদকের ছবলে পরে নষ্ট হয়ে যাবে। তার পেক্ষিতেই ভোলা ০২ আসনের সংসদ সদস্য বলেন, লালমোহন ও তজুমদ্দিনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হলো। অপরাধ নির্মূলে জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সফল হয়েছেন।
এমপি শাওন আরও বলেন ২০০১ সালে এই এলাকায় ছিল অপরাধীদের আস্তানা,অপরাধীরা লালমোহনের কার্ড দিয়ে চাঁদাবাজী করা হতো।

 

Manual4 Ad Code

তখনকার যুবদল, ছাত্রদল, বিভিন্ন ক্লাব ও বীরবিক্রম বাহীনীর নামে। এই এলাকার মানুষ তখন অপরাধীদের কাছে ছিল জিম্বি, ছিল না কোন ন্যায় বিচার, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যখন নৌকার পথিক দিয়ে, প্রথম যখন এই এলাকায় নির্বাচন করতে এসেছি তখন আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি নির্বাচিত হতে পারলে কোন চাঁদাবাজকে এই লালমোহন ও তজুমদ্দিনে বুক উচিয়ে চলতে দিব না। আমি সেই কথা রেখেছি, বর্তমানে আমার নির্বাচিত এলাকায় কোন চাঁদাবাজ নেই, নেই কোন সন্ত্রাসী সংগঠন। এখন লালমোহন-তজুমদ্দিনের মানুষ শান্তিতে বসবাস করতে পারে ।

 

এখানে এখন সব রকম অপরাধ কমে আসলেও মাদক এখনও রয়ে গেছে। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হলো। সে যে দলেরই হোক তাকে কোন রকম ছাড় দেয়া হবে না। পুলিশকে আপনারা অপরাধ দমনে সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় আমরা লালমোহন-তজুমদ্দিনকে একটা পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত শহর হিসাবে দেখব, এবং লালমোহন ও তজুমদ্দিনের মাটিতে কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবেনা।

 

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, লালমোহন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কালমা ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান (আক্তার), লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, সাংবাদিক মিজানুর রহমান লিপু, মাকসুদুর রহমান এবং কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার নদী প্রমূখ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার সকল বিদ্যালয় ও মাদরাসার প্রধান, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, অভিভাবক, ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতাকর্মীসহ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।