২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বিশ্ব নদী দিবসে রূপগঞ্জে মানববন্ধন, শোভা যাত্রা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০
বিশ্ব নদী দিবসে রূপগঞ্জে মানববন্ধন, শোভা যাত্রা

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

 

রূপগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব নদী দিবস উপলক্ষে রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন, শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামজিক রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এসময় শোভা যাত্রাটি রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শীতলক্ষ্যা নদীর তীরে গিয়ে শেষ হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান।

 

Manual7 Ad Code

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

 

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, মাসুদ করিম, সাত্তার আলী সোহেল, রাসেল আহমদ, জি এম সহিদ, এ হাই মিলন, নজরুল ইসলাম লিখন, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, নাজমুল হুদা, জায়েদ হোসেন খন্দকার প্রমূখ।