২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

নবগঠিত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় ও পরিচিতি সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০
নবগঠিত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় ও পরিচিতি সভা

Manual2 Ad Code

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-
কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের নব গঠিত নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে ।

 

Manual8 Ad Code

শনিবার সকালে আড়াই হাজার উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদেও বাড়িতে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত ছায়েমের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথ হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ।

 

Manual7 Ad Code

এ সময় মোস্তাফিজুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলের একটাই কাজ। তা হল দেশ নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। মিথ্যা মামলায় হাজারো নেতাকর্মী আজ ঘর ছাড়া।

Manual4 Ad Code

 

আন্দোলনের মাধ্যমে এ জুলুমবাজ সরকারকে হটাতে হবে। তিনি আরো বলেন, হাসিনা সরকার শুধু মুখেই উন্নয়ন করে। গোটা দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত। মানুষের রুটি রোজগারের কোনো ব্যবস্থা নেই। দেশের রাস্তা-ঘাটের বেহাল দশা।

 

কি আর বলব তাদের অপকর্মের কথা দেশবাসী সবই জানেন। এছাড়াও এ অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার,মোঃ মোস্তাকুর রহমান মোস্তাক, মোঃ ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগীয় দলের সহ-সভাপতি মোঃ আরিফ হাওলাদার , কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফিরোজ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃসাদরেজ জামান ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহ সভাপত আলী আহম্মদ , নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক শিপলু জাহান সহ স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী বৃন্দ।

Manual1 Ad Code