২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কোটচাঁদপুর আওয়ামীলীগ কর্মির উপর অতর্কিত হামলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০
কোটচাঁদপুর আওয়ামীলীগ কর্মির উপর অতর্কিত হামলা

Manual5 Ad Code

 

 

খোন্দকার আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর প্রতিনিধিঃ

 

Manual5 Ad Code

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর ৪নং ওয়ার্ডের সেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম (রনি) অতর্কিত হামলার শিকার হয়েছেন।

 

Manual2 Ad Code

তিনি জানান, কোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহিদুজ্জামান সেলিমের পক্ষে সলেমানপুর ৪নং ওয়ার্ডের সমন্বয় কারি হিসাবে কাজ করেন বলে তাকে পুর্ব শত্রুতার জের ধরে তার উপর অতর্কিত ভাবে হামলা করেন দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার রাতে তিনি তার নিজ বাড়িতে যাওয়ার সময় সলেমানপুর দাশ পাড়ার সালের আম বাগান নামক স্থানে গেলে হঠাৎ তার চোঁখে লাইট মারে তিনি মটর সাইকেল থামিয়ে বলেন, কে ওখানে হঠাৎ তার উপর রড, চেন ও ধারালো দা নিয়ে ঝাপিয়ে পড়েন এবং আমার শরিরে অাঘাত করতে থাকেন বাহাদুর, সোয়েব, বাবু । নিজ প্রাণ বাচাঁনোর জন্য তিনি দৌড়ে পালান।

 

Manual5 Ad Code

তিনি বলেন, ওখান থেকে না পালালে আমাকে হত্যা করে ফেলতো। তিনি তিন জনকে চিনতে পারেন তবে তাদের সাথে আরো কয়েকজন ছিল বলে তিনি জানান, ঘটনাটি ঘটে ২৪শে সেপ্টেম্বর আনুঃ রাত ১১.৪০ মিনিটের সময়।

 

তিনি কোটচাঁদপুর মডেল থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন কোটচাঁদপুর অফিসার ইনচার্জ মাহবুবুল আলম।