২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

রূপগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ এডভোকেসী ও পরিকল্পনা সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
রূপগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ এডভোকেসী ও পরিকল্পনা সভা

Manual2 Ad Code

ফয়সাল আহমেদ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের তত্ত্ববধায়নে ২৩ সেপ্টেম্বর বুধবার ১২টার সময় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এডভোকেসী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

 

উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বনিক, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া ।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান।

 

আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকমী প্রমুখ।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান বলেন, সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা করতে হবে এবং কোন শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বঞ্চিত না হয় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

 

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সুমন বনিক বলেন, ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান হবে।

 

Manual8 Ad Code

১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের এ ক্যাপসুল খাওয়ান হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান।

 

এছাড়াও আরো বলেন প্রিন্ট মিডিয়ার পাশাপাশি মাইকিং এর মাধ্যমে জনসাধারণ কে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো বিষয়ে প্রচার প্রচারণা করা হবে।