২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

নিয়ামতপুরে কলেজ ছাত্রীর চুল কেটে অশ্লীলতার মামলামূল হোতা রায়হানের স্ত্রী রূপা গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
নিয়ামতপুরে কলেজ ছাত্রীর চুল কেটে অশ্লীলতার মামলামূল হোতা রায়হানের স্ত্রী রূপা গ্রেফতার

Manual4 Ad Code

 

শাকিল,নিয়ামতপুর (নওগাঁ) :-

Manual8 Ad Code

নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর মাথার চুল কেটে, অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের মূল হোতা রায়হানের স্ত্রী রূপা (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

 

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম ও সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান নির্যাতিতা সূমীকে দেখতে নিয়ামতপুর হাসপাতাল ও আসামীর বাড়ী পরিদর্শন করেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

থানা সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাত ১২.১০টায় অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মতিয়ার রহমানসহ সঙ্গীয় মহিলা ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে রূপার ফুফুর বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঘটনাটি গত ২০ সেপ্টেম্বর ঘটেছে। কিন্তু ২১ তারিখে আমরা অভিযোগ পাই। অভিযোগের পূর্বেই মূল আসামী রায়হানকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

 

আজ (বুধবার) তার স্ত্রী রূপা যে নিজে সুমীর মাথার চুল কেটে দিয়েছে তাকেও গ্রেফতার করি। আমরা আদালতের কাছে রিমান্ড চাইবো বাকী আসামীদের সম্পর্কে জানার জন্য।

 

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, আমরা মামলার পূর্বেই মূল হোতা রায়হানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি।

 

আজ বুধবার তার স্ত্রী রূপাকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি। এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

গত ২০ সেপ্টেম্বর রবিবার বেলা ৫টা থেকে ৭টা পর্যন্ত উপজেলার ঝাজিরা গ্রামের মতিউর রহমানের ছেলে রায়হান ও তার কয়েকজন বন্ধু উপজেলার শাংশৈইল গ্রামের আমিরুল ইসলামের মেয়ে নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমীকে জোর পূর্বক ভাড়া বাড়ীতে আটকে রেখে শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে দেয়।