২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

চর সারডোবের অাজিজুল ইসলামকে বাচাঁতে এগিয়ে অাসুন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
চর সারডোবের অাজিজুল ইসলামকে বাচাঁতে এগিয়ে অাসুন

Manual1 Ad Code

 

 

 

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের চর সারডোব (পেড্ডারমোড়) এর জয়নাল অালীর ছেলে মোঃ অাজিজুল ইসলাম (৪৫)। তিনি সুস্থ অবস্থায় পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি।

 

আজিজুল রাজমিস্ত্রির কাজ করে দুই ছেলে ও এক মেয়েসহ সংসার কোন রকমে চালাতো। কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা তার জীবনের গতি থামিয়ে দেয়।

 

টাঙ্গাইলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সেখানে হঠাৎ করে কাজ করা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিক তার সাথে থাকা লোকজন টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করেন কিন্তু অর্থের অভাবে চিকিৎসায় ব্যর্থতা ঘটে।

 

Manual1 Ad Code

পরে পরিবারের লোকজন তাকে বাড়ীতে নিয়ে এসে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।
পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তর মহোদয় পপুলার হাসপাতালে ভর্তি করে।

 

Manual5 Ad Code

সেখানে প্রথম অপারেশন করে মলদ্বার পেটে স্থাপন করে।

Manual6 Ad Code

 

এতে তার প্রচুর অর্থ ব্যয় হয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হওয়ায় সংসারের ব্যয়ভার ও চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব।

 

বর্তমানে অার একটি অপারেশনের মাধম্যে নিদিষ্ট স্থানে প্রতিস্থাপনের জন্য অপারেশন করা অতি জরুরী। অপারেশনে প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন। আজিজুলের নিজের কোন জমা-জমি নেই।

Manual7 Ad Code

 

এমন কি তিনি পরিবারের সকলকে নিয়ে তিন বছর ধরে জাহাঙ্গীর অালমের জমিতে বসবাস করে অাসছেন আজিজুলের অপারেশনের জন্য প্রায় লাখ দু’য়েক টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয় তাই তিনি সমাজের সবার কাছে মানবিক সাহায্যের অাবেদন জানিযেছেন।

 

অাজিজুল ইসলাম ও তার পরিবারকে রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিন।