২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

আশুলিয়া যুবলীগের যুগ্ন আহবায়ক মইনুল ভূইয়ার বাহিনীর শীর্ষ সন্ত্রাসী সোহাগকে আটক করেছে পুলিশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২০
আশুলিয়া যুবলীগের যুগ্ন আহবায়ক মইনুল ভূইয়ার বাহিনীর শীর্ষ সন্ত্রাসী সোহাগকে আটক করেছে পুলিশ

Manual8 Ad Code

 

আশুলিয়া যুবলীগের যুগ্ন আহবায়ক মইনুল ভূইয়ার বাহিনীর শীর্ষ সন্ত্রাসী সোহাগকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

 

Manual7 Ad Code

আশুলিয়া প্রতিনিধি:- শিল্পাঞ্চল আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী এবং আশুলিয়া থানার যুবলীগের যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ভূইয়ার ক্যাডার বাহিনীর প্রধান সোহাগকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সোমবার রাতে চারাল পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গত রবিবার রাতে বাহিনী প্রধান সোহাগের নির্দেশে দলের সেকেন্ড ইন কমান্ড রিপনের নেতৃত্বে এলাকায় একক রামরাজত্ব কায়েম করতে নূর আলম নামের এক পোশাক শ্রমিককে পায়ে গুলি করে এবং আরো চাঁরজন পোশাক শ্রমিককে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে যাওয়ার সময় এলাকাবসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করতে একটি পোশাক কারখানায় ভাংচুর চালায় এবং ফাকা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

 

এলাকায় ক্ষমতার জানান দিতে সোহাগ তাঁর দলবল নিয়ে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটায় বলে এলাকাবাসী জানিয়েছে।

 

 

সূত্রে জানায়,সোহাগ দীর্ঘদিন যাবত এক জনপ্রতিনিধির ছত্রছায়ায় থেকে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজী, জমি দখল,একাধিক ধর্ষন, নারী নির্যাতন,হত্যা চেষ্টা, ছিন্তাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত করে আসছিল। তাঁর নিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

 

সোহাগ গাজীরচট চারাল পাড়ার হরমুজের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্রমিকের উপর সন্ত্রসী হামলা এবং গুলি করে আহত করার কারনে তাকে তাঁর বাড়ি থেকে সোমবার রাতে আটক করা হয়েছে।