২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ৪টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২০
ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ৪টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ

Manual1 Ad Code

ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ৪টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনকারী, অপসাংবাদিকতা, চাঁদাবাজি পাতানো মামলা-হামলা ও হয়রানী প্রতিরোধে ৪টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন ।

 

Manual7 Ad Code

 

২২/০৯/২০২০ইং তারিখ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে ৪টি সংগঠনের নেতৃবৃন্দ /প্রতিনিধি জেলা প্রশাসক মো: জোহর আলীর হাতে স্বরাষ্টমন্ত্রী বরাবর স্মারক লিপি তুলে দেন।

 

 

সংগঠনসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, কাঠালিয়া প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ ।

 

Manual2 Ad Code

স্মারক লিপি গ্রহন করে জেলা প্রশাসক বলেন, নিজেদের মধ্যে বিবেদ সৃষ্টি না করে সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা উচিত।

 

 

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর জানান, সাংবাদিক নির্যাতনকারী যে-ই হোক তাকে কোন রকম ছাড় দেয়া হবে না।

 

যেখানেই সাংবাদিকদের নামে পাতানো, ষড়যন্ত্রমূলক মামলা-হামলার শিকার হবে সেখানেই বিএমএসএফ তাদের পাশে দাঁড়াবে এবং প্রতিরোধ গড়ে তুলবে।

 

 

ঝালকাঠির কিছু রাক্ষুসে সাংবাদিক নিরীহ সাংবাদিকদের মামলা, হামলা ও অপবাদের কালিমা লেপনের অপচেষ্টা চালাচ্ছে। এ সকল রাঘব বোয়ালদের প্রশাসনের সহযোগীতায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

Manual5 Ad Code

 

বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আজমীর হোসেন তালুকদার জানান, বিএমএসএফ পেশাদার সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে।

Manual1 Ad Code

 

 

আমরা স্বরাষ্ট মন্ত্রী বরাবর ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেছি। পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক গৃহীত কর্মসূচী বাস্তবায়ন করা হবে।