৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মিন্নীর বাবা-মাকে গ্রেফতারের দাবি: রিফাতের বাবার

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯
মিন্নীর বাবা-মাকে গ্রেফতারের দাবি: রিফাতের বাবার

Manual1 Ad Code

অভিযোগ ডেস্কঃ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তি করে তাদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

Manual2 Ad Code

রোববার দুপুরে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় রিফাতের বাবা ছাড়াও তার মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মিন্নির প্রথম বিয়ের তথ্য গোপন করায় তার মা-বাবাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান রিফাতের বাবা। 

Manual8 Ad Code

দুলাল শরীফ অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মামলাকে ক্ষতিগ্রস্ত করা, বিচারিক কাজে বাধা সৃষ্টি এবং খুনের আসামিদের রক্ষা করতে উঠেপড়ে লেগেছে। তাই মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তি এবং মামলার এজাহারভুক্ত পলাতক চার আসামিকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তিনি।

Manual2 Ad Code

তিনি বলেন, গত বছরের ১৫ অক্টোবর মামলার প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছিল। মিন্নির বাবা তা গোপন করে মেয়েকে পারিবারিকভাবে তার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে প্রতারণা করেছেন। মূলত সে কারণেই এ নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। তাই এ ঘটনায় মিন্নির মা-বাবাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।