২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

পদ্মার ডান তীরে আবারো ভাংঙন চরম আতংকে এলাকাবাসি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২০
পদ্মার ডান তীরে আবারো ভাংঙন চরম আতংকে এলাকাবাসি

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

পদ্মার ডান তীরে আবারো ভাংঙন চরম আতংকে এলাকাবাসি।

 

 

 

মোঃ ইউসুফ আলী, স্টাফ রির্পোটারঃ-

শরীয়তপুর জেলার পদ্মার নিকটতম উপজেলা নড়িয়া দীর্ঘ দিন যাবৎ নদীর ডান তীর ভাংগনের মুখে ।

 

Manual2 Ad Code

দুইবছর যাবৎ ভাংঙন রোধে কাজ করে যাচ্ছে শরিয়তপুর পানি উন্নয়নবোর্ড , বর্তমানের চেয়ে গত বছর সেখানের অবস্থা ভালো ছিল মাত্র একটি ফাটল দেখা দিয়েছিল ।

 

যা মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী জনাব এনামুল হক এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ব্যাবস্থা নেয়া হয় এবং ফাটল বন্ধ করা হয়।

 

এ বছর বর্ষার সময়ও তেমন কোন সমস্যা ছিল না বরং অবস্থা অনেক ভালো ছিলো কিন্তু যখনি নদীর পানি কমতে শুরু করে তখনই সুরেস্বর দরবার শরিফের উত্তর পুর্বপাশে ফাটল দেখা যায় ।

 

আবার ও মন্ত্রী মহোদয় এনামুল হক শামীম এসে দেখেন এবং ব্যাবস্থা গ্রহন করেন।

 

Manual6 Ad Code

এখন আবার কেদারপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত পাঁচগাও এলাকায় বড় ধরনের ফাটল দেখা যায়।

 

ইতিমধ্যে নদীর পাড় হতে ২০ মিটার পযর্ন্ত জিও ব্যাগ ও টিউব জিও ব্যাগ দিয়ে ডাম্পিং চলমান আছে।

 

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম জানান এই ডাম্পিং ৪৬মিটার লেন দিয়ে করবো ।

 

Manual4 Ad Code

ডাম্পিং কাজে দৈনিক ১২ হাজার জিও ব্যাগ ব্যাবহার হচ্ছে ১২ সেপ্টেম্বর থেকে আজ পযর্ন্ত এক লক্ষ ৬ হাজার জিও ব্যাগ চলমান।

 

শুকনো মৌসুম এলে সুন্দর ভাবে কাজ করা যাবে বলে জানান কর্মরত শ্রমিকরা। তবে কতিপয় পথচারির সাথে আলাপ করে জানাযায় এসকল এলাকার জনগনের দিন কাটছে চরম আতংকের মধ্যে ।