১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

রূপগঞ্জে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিতরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০
রূপগঞ্জে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিতরণ

Manual1 Ad Code

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগর রূপগঞ্জে বয়ষ্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধি ভাতার বই বিতরণ করা হয়েছে।

 

রবিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বিভিন্ন এলাকায় এ ভাতা বই বিতরণ করা হয়।

 

Manual2 Ad Code

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী পুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। পাপ্পা গাজী বলেন, বয়স্ক ও বিধবারা সমাজের বোঝা নয়।

Manual7 Ad Code

 

ওরা আমাদের সম্পদ। ওদের অবহেলা নয়,সন্মান করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তারাবো পৌর মেয়র মিসেস হাসিনা গাজী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সোলায়মান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার রিয়াজ উদ্দিন,মোস্তাফিজুর রহমান মোল্লা, হাবিবুর রহমান হাবিব, উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন প্রমূখ।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

এসময় ১২’শ জনকে বয়ষ্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধি ভাতা বই বিতরণ করা হয়েছে।