৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

মান-অভিমানের কথা মনে না রেখে ধানের শীষকে বিজয়ী করুন- ঈশ্বরদীতে কেন্দ্রীয় বিএনপি নেতা দুলু 

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০
মান-অভিমানের কথা মনে না রেখে ধানের শীষকে বিজয়ী করুন- ঈশ্বরদীতে কেন্দ্রীয় বিএনপি নেতা দুলু 

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

 

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধিঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’)’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মান-অভিমান ভুলে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

 

Manual8 Ad Code

নির্বাচনের পর ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীদের ঐক্যমতের ভিত্তিতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করা হবে। কেউ যেন বঞ্চিত না হন সেদিকে আমি খেয়াল রাখবো।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরদী উপজেলা রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে এক নির্বাচনী পথসভায় তিনি (দুলু) এসব কথা বলেন।

 

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও ঈশ্বরদী পৌর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা তাঁতীদল সভাপতি খাইরুল ইসলাম, বিএনপি নেতা বিষ্ণু কর্মকার ,আক্কাস আলী, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আন্দামান আনজাম হোসেন ডন,আশিকুর রহমান নান্নু, শামসুদ্দোহা পিপ্পু,পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ও মেহেদী হাসান প্রমুখ।