১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কোভিড ১৯ আক্রান্ত বরিশাল ৪ আসনের এমপি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২০
কোভিড ১৯ আক্রান্ত বরিশাল ৪ আসনের এমপি

Manual5 Ad Code

 

মোঃ সিরাজুল হক রাজু,স্টাফ রিপোর্টারঃ-

 

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

Manual8 Ad Code

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এমপি পঙ্কজ নাথ নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

বর্তমানে তিনি তার ঢাকার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানান।

 

সংসদ সদস্য পঙ্কজ নাথ জানিয়েছেন, ‘শরীরে জ্বর দেখা দিলে বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করেন সংসদ ভবনের মেডিকেল টিম।

Manual6 Ad Code

 

শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলের পিসিআর ল্যাব থেকে দেয়া তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তার আগে থেকেই এমপি পঙ্কজ নাথ ঢাকায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

 

Manual5 Ad Code

বর্তমানে তার শরীরের জ্বর রয়েছে। এছাড়া বড় কোন সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি । সাংসদ পঙ্কজ নাথ তার নির্বাচনী এলাকা বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীসহ দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।