২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ঈশ্বরদীতে আইন শৃংখলা কমিটির সভায় পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০
ঈশ্বরদীতে আইন শৃংখলা কমিটির সভায় পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ

Manual5 Ad Code

 

 

Manual1 Ad Code

মো: ইয়াছিন শেখ ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা পরিষদে ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির সভায় পাবনা-৪ আসনের আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পালনে সরকারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

 

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

সভায় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গির হোসেন জানান, এই নির্বাচনে ভোটের আগের দিন নয়, এবারে ভোটের দিন সকাল ৮টার মধ্যে কেন্দ্রে ব্যালট সরবরাহ করা হবে।

 

 

সরকার এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য চ্যালেঞ্জ গ্রহন করেছে। নির্বাচনে আচরণ বিধি যাতে কোন প্রার্থী লংঘন না করে এজন্য কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 

গত সোমবার থেকে মাঠে সার্বক্ষণিকভাবে ১৮ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন শুরু করছেন। আগামী ২৪ তারিখ থেকে আরো ১৮জন ম্যাজিষ্ট্রেট মাঠে নামবেন।

 

 

উপজেলা নির্বাহী অফিসার ইমরুল কায়েস সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম খান। বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন, লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, মুলাডুলির চেয়ারম্যান সেলিম মালিথা, সাহাপুরের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ফকির প্রমূখ।

 

Manual2 Ad Code

 

সভায় উপনির্বাচন ছাড়াও আইন শৃংখলা পরিস্থিতি, ১৪ই সেপ্টেম্বরে আওয়ামী লীগ কার্যালয়ে সহিংসতার ঘটনা, মাদক, বালুমহল, রূপপুর প্রকল্পে কর্মসংস্থানে দোভাষীদের অনৈতিক কর্মকান্ড এবং রূপপুরের কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা প্রদানের বিষয় নিয়ে আরোচনা হয়।