২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

একাধিক মামলার সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামী রাশেদ হায়দার গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
একাধিক মামলার সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামী রাশেদ হায়দার গ্রেফতার

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

ফকির হাসানঃ সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী রাশেদকে আটক করা হয়েছে।

 

 

ধৃত রাশেদের বিরুদ্ধে ছাতক থানায় ৪টি মামলায় সাজাপ্রাপ্তসহ সে ৬টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানায় পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ’র দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংঙ্গীয় এএসআই সুমন গোপসহ সিলেট নাইওর পুল এলাকা থেকে শনিবার (১২ই সেপ্টেম্বর) রাত ৯ঘটিকার সময় ৪টি মামলার সাজাপ্রাপ্ত সহ ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাশেদ হায়দারকে আটক করে।

 

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

রাশেদ হায়দার ছাতক উপজেলার বাগবাড়ী এলাকার সোনাহর আলী’র পুত্র।

 

 

ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী রাশেদার হায়দারকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত আসামী দীর্ঘ দুই বৎসর যাবত সিলেটের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। কিন্ত তার শেষ রক্ষা হলো না,অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন।

 

 

Manual1 Ad Code

আসামী রাশেদ হায়দারকে রবিবার (১৩ই সেপ্টেম্বর) সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।