২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রূপগঞ্জের বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
রূপগঞ্জের বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

Manual6 Ad Code

ফয়সাল আহমেদ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

Manual4 Ad Code

নারায়নগঞ্জের রূপগঞ্জে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫নং ক্যানেল এলাকায় আয়োজিত বিট পুলিশিং কার্যালয় এর উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজি। তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু। সেবকও বলতে পারেন। রূপগঞ্জের জনগনের জানমালের নিরাপত্তা বিধান করাই আমাদের কাজ। এ কাজকে তরান্তিত করতেই এ কার্যালয়ের উদ্বোধন করা হল। এ সময় আরো উপস্থিত ছিলেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন , গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্তার চৌধুরী , গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক , সাধারণ সম্পাদক আল-আমিন , ৬নং ওয়াডের যুবলীগ নেতা ডা.নুর আলম , ৫নং ক্যানেলের বর্তমান বাজার কমিটি বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

Manual7 Ad Code