২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রংপুরে সিটি কর্পোরেশনের চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
রংপুরে সিটি কর্পোরেশনের চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সিটি কর্পোরেশন এর চলতি ২০২০-২১অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নখাতে বিশেষ বরাদ্দ রেখে ২০২০-২০২১ অর্থ বছরে রংপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষনা করা হয়েছে।

 

Manual1 Ad Code

রোববার দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে ৮৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার বাজেট ঘোষনা করেন, মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

 

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদার রহমান টিটুসহ অন্যরা।

 

সিটি মেয়র বলেন, আমরা একটি বাস্তবায়নযোগ্য বাজেট করেছি। আমাদের আশা শতকরা ৯৫ ভাগ এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

এ বাজেটে নতুন কিছু প্রকল্প সংযোগ করা হয়েছে। আমরা শ্যামাসুন্দরী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। প্রাথমিক পর্যায়ে আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি। তারা সম্ভাব্য প্রাক্কলন তৈরী করবে। শ্যামাসুন্দরীর জন্য আমরা ৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছি।

Manual8 Ad Code

 

আমরা আশাকরছি আগামী ৬ মাসের মধ্যে রংপুর নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এছাড়া ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত আধুনিক দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু সড়কও নির্মাণ করা হবে।