১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্র গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্র গ্রেফতার

Manual8 Ad Code

টি আই অশ্রু,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকিতে দুই কেজি গাঁজাসহ মো. জুয়েল গাজী (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।

Manual3 Ad Code

 

গত শনিবার (১২ সেপ্টেম্বর ) রাতে উপজেলার পাগলার মোড় ইউনিভার্সিটি স্কয়ার থেকে তাকে আটক করা হয়। জুয়েলের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী ইউনিয়নে। তার বাবার নাম নুরুজ্জামান গাজী। সে পুকুরজানা ইসহাক আলী জোমাদ্দার কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

 

Manual1 Ad Code

পুলিশ জানায়, প্রথমে জুয়েলের গতিবিধি দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার সঙ্গে থাকা কলেজব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

Manual2 Ad Code

 

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, জুয়েলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার করে তাকে কোর্টে চালান দেয়া হয়েছে ꫰

Manual2 Ad Code