২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

হরিণাকুণ্ডুতে বিপ্লবী বাঘাযতীন এর ১০৫ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২০
হরিণাকুণ্ডুতে বিপ্লবী বাঘাযতীন এর ১০৫ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

হাবিবুর রহমান রুবেল,হরিনাকুন্ডু (ঝিনাইদহ) থেকেঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৃটিশ বিরোধী আন্দোলন তথা বাঙ্গালী জাতির দুইশত বছরের দ্বাসত্বের শিকল ভাঙ্গার আন্দোলনের মহানায়ক বিপ্লবী বঘাযতীন এর ১০৫ তম মৃত্যু বার্ষিকী স্মরণসভা সহ নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমূক্ত করা হয় ।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

শনিবার বিকালে উপজেলার রিশখালী গ্রামে বাঘাযতীনের পৈতৃক ভিটা প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ বিশেষ অতিথিগন তাদের বক্তব্যে বাঙ্গালীকে বৃটিসের দ্বাসত্ব মূক্ত করার আন্দোলনে বাঘাযতীনের কৃতিত্ব ও অবদানের কথা তুলে ধরেন ।

Manual2 Ad Code

 

স্মরণসভায় বিপ্লবী বাঘাযতীন একাডেমীর সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা এর স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শণ বিভাগের অধ্যাপক ড.সিদ্ধার্থ শংকর , ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ , ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধূরী , থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন , ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা , মোহাম্মদ আলী সহ অনেকে ।

 

এসময় বিপ্লবী বাঘাযতীনের পৈতৃক ভিটায় তার স্মৃতিকে ধরে রখতে স্থাপনা নির্মাণে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ।