২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বেসরকারি উদ্যোগে সিলেটে প্রতিষ্টিত হচ্ছে বাংলাদেশর প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০
বেসরকারি উদ্যোগে সিলেটে প্রতিষ্টিত হচ্ছে বাংলাদেশর প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয়

Manual8 Ad Code

 

ইফতেখার আলম চৌধুরী,কানাইঘাট প্রতিনিধিঃ-

ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিলেটের কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।

 

বেসরকারী উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের প্রথম ‘কারিগরি বিশ্ববিদ্যালয়’

Manual3 Ad Code

 

বেসরকারি উদ্যোগে বাংলাদেশে প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয় সিলেটে প্রতিষ্ঠা হতে যাচ্ছে।

Manual5 Ad Code

 

এর আগে দেশে বেসরকারি উদ্যোগে কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হলেও কোন কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এর অনুমতি প্রদান করে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর সম্মতি প্রদান করেন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ,ন,ম,তরিকুল ইসলাম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ (শাখা-১৭) এর
৩৭.০০.০০০০.০৭৮.১০.০০৮.২০২০-৮৩ নং স্বারকে এ অনুমতি প্রদান করা হয়।

 

Manual8 Ad Code

সুত্রে জানা যায় নতুন এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নাম হচ্ছে… “আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি”।

Manual1 Ad Code

 

এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হচ্ছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান “রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট” (আরটিএম) ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড,আহমদ আল কবির।

 

বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হবে সিলেট নগরীর উপকন্ঠ টিবি গেইট এলাকার আরটিএম কমপ্লেক্সে।

 

আগামী ১ জানুয়ারী ২০২১ খ্রীস্টাব্দ থেকে এর শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাতিক্রমধর্মী এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্বমানের কারিগরি শিক্ষার মাধ্যমে সরকারের মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা।

 

উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য,কৃষি ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য ও সীমান্তিকের চীফ প্রেট্রন, আর. টি.এম এর চেয়ারম্যান।