২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

অস্বাবিক যোয়ারে তেতুলিয়ায় প্রায় ১০ টি লঞ্চঘাট ক্ষতিগ্রোস্ত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০
অস্বাবিক যোয়ারে তেতুলিয়ায় প্রায় ১০ টি লঞ্চঘাট ক্ষতিগ্রোস্ত

Manual1 Ad Code

 

মোঃ সিরাজুল হক রাজু,স্টাফ রিপোর্টারঃ-

 

Manual3 Ad Code

অস্বাভাবিক জোয়ারে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতীরের প্রায় ১০টি লঞ্চঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লঞ্চচালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তীব্র ঢেউ ও তীর সংরক্ষণ ব্লকের (পাকা ফোল্ডার) আঘাতে ভোলা সদর উপজেলার ব্যস্ততম ইলিশা লঞ্চঘাটের পন্টুনটি ফুটো হয়ে ডুবে যায়। ২৩ দিন চলে গেলেও সেটি তোলা হয়নি। বসেনি নতুন পন্টুন। বাকি ঘাটগুলোরও সংস্কারকাজ শুরু হয়নি।

Manual5 Ad Code

 

ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইমরান খান বলেন, ভোলার ইলিশা ঘাটে একটি লঞ্চঘাট ও একটি ফেরিঘাট রয়েছে। ইলিশা লঞ্চঘাট থেকে ভোলা-লক্ষ্মীপুর নৌপথের সি–ট্রাক ও সাত-আটটি লঞ্চ, ভোলা-ঢাকাগামী দুটি ওয়াটার বাস ও পাঁচ-ছয়টি লঞ্চ ছাড়ত।

 

এ ছাড়া বরিশাল-ভোলা নৌপথের দুটি লঞ্চ ছেড়ে যায়। গত ১৮ আগস্ট জোয়ারের তোড়ে লঞ্চঘাটের পন্টুন ফুটো হয়ে ডুবে যায়। এরপর ২৩-২৪ দিন ধরে লঞ্চগুলো ফেরিঘাটের পন্টুনের সঙ্গে নোঙর করছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

এখন ঘাটে প্রচণ্ড ভিড় হচ্ছে। ব্যবস্থাপক আরও বলেন, সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার যাত্রী একটি ঘাট থেকে ওঠানামা করায় মালবাহী ট্রাক ও বাস ফেরিতে উঠাতে সমস্যা হচ্ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও লঞ্চগুলো নোঙর করছে।