১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে শিল্পী সমিতি গঠন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২০
নাগেশ্বরীতে শিল্পী সমিতি গঠন

Manual6 Ad Code

 

হাবিবুর রহমান হাবিব,জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:

Manual8 Ad Code

কুড়িগ্রাম জেলার সকল উপজেলার ন্যায় নাগেশ্বরীতেও শিল্পী সমিতি’র উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় অপসংস্কৃতির বৈরি পথিকৃৎ স্নোগানের ধারক সাংস্কৃতিক সংগঠন-প্রতীক এর মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Manual6 Ad Code

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু এর উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ওমর ফারুক কে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিশু বিতানের অধ্যক্ষ লিটন চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিক্ষক ও আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাই লাল সরকার, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী জোবায়ের সিদ্দিকী স্বপন, আবৃত্তি শিল্পী ও প্রভাষক মুহাম্মদ রফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক গোলাম মওলা সিরাজ, রাজারহাট শাখা শিল্পী সমিতির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি রায়, সঙ্গীত শিল্পী কাজল আহমেদ,ফুলবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইলিয়াস রহমান প্রমুখ।

 

এছাড়াও সঙ্গীত শিল্পী হাফিজুর রহমান বাবু, হাবিবুল হক মৃধা, আবু হোসেন, মশিউর রহমান, পূর্ণ্য চন্দ্র, আবু হানিফ, শফিকুল ইসলাম শফি, আব্দুল জলিল, আকমল হোসেন, সাংস্কৃতিক কর্মী আপেল মাহমুদ, রাশেদ, এম.আর মিন্টু, হাফিজুর রহমান হৃদয়, আবু বক্কর সিদ্দিক দুলু, রাজু আহমেদ, জান্নাতুল ফেরদৌসী দোয়েল, বিজলী আক্তার, মিরা সাহা, পুজা, স্মৃতি উপজেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code