১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ৫ বছরের শিশুকে ধর্ষন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২০
বরিশালে ৫ বছরের শিশুকে ধর্ষন

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

মোঃ সিরাজুল হক রাজু,স্টাফ রিপোর্টারঃ-

 

Manual3 Ad Code

বিমানবন্দর থানার মুসুরিয়া গ্রামের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। গুরুত্বর অসুস্থ অবস্থায় ওই শিশুকে শেবাচিম হাসপাতালের ওসিসি’তে ভর্তি করা হয়েছে।

 

 

Manual3 Ad Code

 

মঙ্গলবার সকালে শেবাচিমের দায়িত্বরত এসআই নাজমুল হুদা ওই শিশুর স্বজনদের বরাত দিয়ে জানান, প্রতিবেশী শহিদুল চৌকিদারের পুত্র রিয়াজ গত শনিবার শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে (শিশু) মেরে ফেলারও হুমকি দেয়া হয়। পরবর্তীতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পরলে তার পরিবারে লোকজনের জিজ্ঞাসাবাদে সে (শিশু) বিয়টি খুলে বলে।

 

 

পরবর্তীতে সোমবার পরিবারের লোকজনে শিশুটিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ওসিসিতে প্রেরণ করেন।

Manual6 Ad Code

 

নির্যাতিতা শিশুর বাবা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, হাসপাতাল থেকে তাকে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।