২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

হৃদয়স্পর্শী মৃত্যুর ঘটনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০
হৃদয়স্পর্শী মৃত্যুর ঘটনা

Manual3 Ad Code

 

লেখক: হাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন

হযরত ইয়াজিদ রুকাশী (র,) বলেন ,বনি ইসরাইলের এক অত্যাচারী নিজের ঘরে স্ত্রীর সাথে আমোদ প্রমোদে লিপ্ত ছিল। এমন‌ সময় ঘরে এক অপরিচিত লোক প্রবেশ করল।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এতে আত্যাচারী লোকটি এুদ্ধ স্বরে বলল,কে তুমি ?কার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছ? তোমার তো দেখছি অনেক সাহস। উত্তরে সে বলল এই ঘরের যিনি প্রকৃত মালিক তিনিই আমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন।

 

কি বললে তুমি হ্যা আমি যা বলেছি ঠিকই বলেছি ।এই ঘরের প্রকৃত মালিক আমাকে এখানে পাঠিয়েছেন।ঃ বুঝে শুনে কথা বলো।এই ঘরের মালিক তো আমিই।

 

Manual7 Ad Code

ঃ তুমি মালিক বটে তবে প্রকৃত মালিক নও। প্রকৃত মালিক তো মহান আল্লাহ।আর শোন , শুধু তুমি নও , পৃথিবীর কোন বাদশাহর দরবারে যেতে আমার অনুমতির প্রয়োজন হয় না। আমি হলাম ঐ ব্যাক্তি , পৃথিবীর কোন নিয়ন্ত্রন ব্যাবস্থা যার গতিরোধ করতে পারেনা।

 

আগন্তুকের কথা বার্তা শুনে গৃহকর্তা ভয় পেয়ে গেল।সে কাঁপতে কাঁপতে অসহায় ভাবে বলল , তবে কি তুমি মালাকুল মাউত?ঃ হ্যা , আমি মৃত্যুদূত মালাকুল মাউত। তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছো। আমার হাত থেকে প্রভাবশালী রাজা বাহাদুর সম্রাট মহারাজ ও বাঁচতে পারেনা। তুমিও বাঁচতে পারবেনা।

 

: আমার উপর একটু দয়াকরো । একটু সময় দাও আমাকে।যেন আমার বিষয় সম্পত্তির উপরে একটি আসিয়ত নামা লিখে দিতে পারি। লোকটি করুন কন্ঠে কথাটি বলল।

Manual7 Ad Code

 

: তোমাকে আর সুযোগ দেয়া হবেনা। তোমার সময় সুযোগ সব শেষ হয়ে গেছে।

 

একথা শুনে গৃহকর্তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল।সে ভীত সন্ত্রস্ত কন্ঠে বলল, আমাকে তাহলে কোথায় নিয়ে যাবে তুমি? উত্তরে মালাকুল মাউত বলল, তোমার নেক আমল তোমাকে যেদিকে নিয়ে যায় তোমাকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং আখেরাতের বসবাসের জন্য তুমি যে ঘর নির্মান করেছো তাতেই তোমাকে রাখা হবে।

লোকটি এবার আরো বিচলিত হয়ে বলল, আমি জিবনে কোন নেক আমল করিনি।
ফিরিশতা বললেন, তবে তো তোমাকে ঐদিকে নিয়ে যাওয়া হবে না যা এ আয়াতে বলা হয়েছে-,,সেই অগ্নি এমন জ্বলন্ত হুলকা যা চামড়া পর্যন্ত খসিয়ে ফেলবে ” অতঃপর ফিরিশতা বিন্দুমাত্র বিলম্ব না করে জান নিয়ে চলে গেলেন।

 

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ! মৃত্যু মহাপরাক্রমশালী আল্লাহ তায়ালালার এক অলঙ্ঘনীয় বিধান।কেউ এ থেকে বাঁচতে পারবেনা। বাঁচার কোন উপাইও নাই। সুতরাং বুদ্ধিমান ঐ ব্যাক্তি যিনি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন।

 

 

লেখক
হাফেজ মোঃ আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক লেখক ও আলোচোক, সাবেক শিক্ষক কৃষ্ণনগর মাদ্রাসা বাঘারপাড়া যশোর।