২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় ছাত্রলীগ নেতার জাহিদ হাসান শুভ মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় ছাত্রলীগ নেতার জাহিদ হাসান শুভ মৃত্যু

Manual2 Ad Code

 

 

আবুসাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ নিহত হয়েছেন।

 

রোববার বিকেলে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের মাস্টার বাড়ি নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান শুভ (২৬) শ্রীপুর পৌরসভা ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

Manual7 Ad Code

জাহিদ ছাপিলা পাড়া এলাকার তোফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে।

 

স্বজনরা জানান সকালে টাইলস কেনার জন্য গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা কাছে হোতাপাড়া যান তিনি। পরে কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

মাওনা হাইওয়ে থানার এস আই মোহাম্মদ চান মিয়া জানান, নতুন বাজার এলাকায় কাভার্ডভ্যানটি পেছন থেকে এসে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যায় পরে তাকে মাওনা চৌরাস্তা একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

Manual7 Ad Code