২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহ শহরে ময়লা ফেলার জন্য ৫ টি পয়েন্টে ড্রাম স্থাপন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০
ঝিনাইদহ শহরে ময়লা ফেলার জন্য ৫ টি পয়েন্টে ড্রাম স্থাপন

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

Manual7 Ad Code

ঝিনাইদহে ইয়োথ সোসাইটি নামে বিভিন্ন কলেজ পড়ুয়া ছাত্ররা শহরের মেইন মেইন কয়েকটি পয়েন্টে ময়লা ফেলার জন্য ড্রাম স্থাপন করার উদ্যোগ গ্রহন করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) শহরের মেইন মেইন ৫ টি পয়েন্টে ড্রাম স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

 

ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর উপস্থিতিতে সোসাইটির পরিচালক মুহিব জোয়ার্দারের নেতৃত্বে মোট ১৫ জন ছাত্র মিলে প্রথমে শহরের পোস্ট অফিস মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আলোচনা সভা করা হয়।

 

Manual3 Ad Code

আলোচনাসভায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালন করবে সরকার।

Manual6 Ad Code

 

তিনি আরও বলেন, মুজিববর্ষকে সামনে রেখে আমরা পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে চাই। তাই এ ধরনের কার্যকলাপে যারাই উদ্যোগী হবেন তাদের জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।