২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

খেদমতে খলক্ব ফাউন্ডেশনের কাফন দাফন প্রশিক্ষণ কর্মশালা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২০
খেদমতে খলক্ব ফাউন্ডেশনের কাফন দাফন প্রশিক্ষণ কর্মশালা

Manual2 Ad Code

Manual4 Ad Code

 

 

আবদুল্লাহ আল মামুন,খুলনা প্রতিনিধিঃ-

দক্ষিণবঙ্গে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম খেদমতে খলক ফাউন্ডেশন।

 

এ ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা করোনা উপসর্গে যে কোনো মৃতদের কাফন-দাফনের বিশেষ ভূমিকা পালন করে আসছে।

 

ইতিমধ্যেই খুলনা বিভাগে ৬৩ উপজেলাতেই উপজেলা ভিত্তিকি টীম গঠন করে করোনায় মৃতদের দাফন কার্যে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

Manual4 Ad Code

 

এ খেদমতের ধারাবাহিকতা বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ এর দৃষ্টিগোচর হলে তাদের অত্যান্ত আগ্রহের সৃষ্টি হয়, তখন তারা এ ফাউন্ডেশন-এর সাথে একাকার হয়ে এ সেবামূলক খেদমতে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করে এবং খেদমতে খলক ফাউন্ডেশনকে তাদের ইচ্ছা বাস্তবায়নের আহবান করে।

Manual4 Ad Code

 

ফাউন্ডেশন তাদের ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে খেদমতে_খলক ফাউন্ডেশন ও ওলামা_পরিষদের যৌথ সমন্বয়কারী মাওঃ আরিফুজ্জামান, মুহতামিম, মুমতাজুল উলুম মাদরাসা, কুষ্টিয়া-এর নেতৃত্বে প্রথম কার্যক্রমের অংশ হিসেবে আজ ০৬/০৯/২০ইং রোজ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়াম-এ করোনায় মৃতদের কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

 

উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন খেদমতে খলক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রশিক্ষক টীম মুফতি আজিমুদ্দিন-এর নেতৃত্বে মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি জুবায়ের ও রাশেদুজ্জামান।

 

অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ-এর সভাপতি মুফতি আঃ হামিদ (দাঃবাঃ) ও মহা সচিব মুফতি রেজাউল করিম (দাঃবাঃ) সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ রবিউল ইসলাম চেয়ারম্যান জেলা পরিষদ কুষ্টিয়া, বিশেষ_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান আতা চেয়ারম্যান সদর উপজেলা কুষ্টিয়া, জনাব জুবায়ের হোসেন চৌধুরী -সদর উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া, ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম সিভিল সার্জন কুষ্টিয়া এবং মোঃ আমিনুর রহিম পল্লব বিশিষ্ট সমাজসেবক কুষ্টিয়া।

 

অনুষ্ঠান শেষে খেদমতে খলক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে প্রত্যেক টীমকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

Manual3 Ad Code

 

খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা বা করোনা উপসর্গ বা সাধারণ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন-দাফনের জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে (01911-019744) নাম্বার দেন।

 

উল্লেখ্য খুলনা বিভাগের প্রতিটি থানাতেই খেদমতে খলক ফাউন্ডেশন-এর কাফন-দাফনের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত আছে।

 

এবং নিজস্ব ফ্রী এম্বুলেন্স সার্ভিস-এর ব্যবস্থা আছে।
সংবাদটি সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানান খেদমতে খলক্ব ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মুফতী সাইফুল ইসলাম সাহেব।