১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চিলমারীতে ইউএনও’র নিরাপত্তায় বাসভবনে আনসার সদস্য মোতায়েন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০
চিলমারীতে ইউএনও’র নিরাপত্তায় বাসভবনে আনসার সদস্য মোতায়েন

Manual2 Ad Code

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ-
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

 

গত ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুর থেকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সরকারের পক্ষ থেকে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার স্বার্থে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

সেই নির্দেশনায় ইতোমধ্যে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে চার জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ইউএনও’র কার্যালয় এবং তাদের বাসভবনে সদস্যরা দায়িত্ব পালন করবে।

 

চিলমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাজেদা খাতুন বলেন, আপাদত নিরাপত্তার জন্যে ৪জন অস্ত্রধারী আনসার মোতায়ন করা হয়েছে। তাদেরকে জেলা অফিস থেকে নিয়ন্ত্রণ করা হবে।

 

Manual3 Ad Code

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ জানান, আপাতত ৪ জন করে নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এরা আমাদের সার্বিক নিরাপত্তার কাজে থাকবে।

Manual2 Ad Code

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর হামলা করে।

 

এতে মাথায় নির্বাহী অফিসার গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

Manual3 Ad Code

 

এ কারণে দেশের সব নির্বাহী অফিসারদের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়।