১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

লোহাগাড়া বটতলী শহরকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে সহযোগিতা চান মিজানুর রহমান মিজান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০
লোহাগাড়া বটতলী শহরকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে সহযোগিতা চান মিজানুর রহমান মিজান

Manual1 Ad Code

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

Manual8 Ad Code

লোহাগাড়ায় নবগঠিত শহর উন্নয়ন কমিটির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বটতলীকে পরিচ্ছন্ন শহর’ গড়তে পরিস্কার- পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে।

 

৫ সেপ্টেম্বর ( শনিবার) বিকাল ৩ টার দিকে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য ও কমিটির পরিস্কার পরিচ্ছন্নতা বিভাগের প্রধান মিজানুর রহমান মিজান এই পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন। এসময় বটতলীকে যানজট মুক্ত রাখতে সকলের সহযোগিতা চান তিনি।

 

এসময় তিনি বলেন, আমরা আমাদের এই প্রিয় বটতলী শহরকে সারাক্ষণ ঘরের মত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

রাস্তাসহ যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। শহরে হাসপাতাল সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন প্রদান করা হবে।

Manual5 Ad Code

 

আজকের যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো তা প্রতিদিন চালিয়ে যাবো ।এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

 

এসময উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার এস আই পার্থ সারর্থী হাওলাদার, লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদ রহমান, দোহাজারী হাইওয়ে থানার এএসআই জহির প্রমুখ।