১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০
ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

Manual6 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

 

ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে।

Manual7 Ad Code

 

০৫/০৯/২০২০ইং তারিখ শনিবার সকাল ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে ।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

প্রধান শিক্ষক সমিতির আহবায়ক ঝালকাঠি শাহীমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির আহবায়ক বেগম নুরুন্নাহারের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের সভাকক্ষে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়।

 

সর্বসম্মতিক্রমে বাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী হাওলাদারকে সভাপতি, সৈয়দা হালিমা মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়মা আক্তার মনিকে সাধারণ সম্পাদক ও ভাওতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ কুমার রুদ্রকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

Manual8 Ad Code

 

উল্লেখ্য থাকে যে, ২০১৫ সালে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছিল।

 

এ সময় ঝালকাঠি সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণের উপস্থিতির মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়েছিল।