১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন ইনস্টিটিউটে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২০
এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন ইনস্টিটিউটে

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

 

অভিযোগ ডেস্কঃ এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন ইনস্টিটিউটে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় পশ্চিম তল্লা বাইতুল ফালা জামে মসজিদে এসি বিস্ফারণে দগ্ধ ৩৭ জনকে ঢাকায় আনা হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর ) রাতে আমাদের প্রতিনিধি জানান, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পরিচয় এখনো জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

 

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার সামন্ত লাল সেন শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাইজিংবিডিকে বলেন, আগুনে হাত, পা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

ভিডিও দেখুনঃ-

Manual8 Ad Code

https://m.facebook.com/story.php?story_fbid=343661136787730&id=127259134059028

 

এর আগে শুক্রবার রাতে ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।