২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বান্দরবানের লামায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-

admin
প্রকাশিত জুলাই ২০, ২০১৯
বান্দরবানের লামায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-

Manual2 Ad Code

উনুয়ই মার্মা রুহি, বান্দরবানঃ মাছ চাষে গড়বো দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানের ভিত্তিতে অনুষ্ঠিত এবারের জাতীয় মৎস্য সপ্তাহের “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে বান্দরবানের লামা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২য় দিনের কর্মসূচির আলোকে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালী বের হয়ে লামা বাজার প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,সভাপতি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি,বিশেষ অথিতি হিসেবে ছিলেন,জেলা পরিষদ সদস্যা ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, ভাইস চেয়ারম্যান,জাহেদ উদ্দিন, মিল্কি রাণী দাশ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, মৎসজীবি সহ প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে বান্দরবানের লামা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১৭ জুলাই বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মৎস্য অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের সপ্তাহব্যাপী কর্মসূচী সাংবাদিকদের নিকট তুলে ধরেছেন।