১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গৌর নদীতে হাসপাতালে ভাংচুর রোগির সজনদের হামলায় আহত দুই

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
গৌর নদীতে হাসপাতালে ভাংচুর রোগির সজনদের হামলায় আহত দুই

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

মোঃ সিরাজুল হক রাজু, বরিশাল থেকেঃ-

 

বরিশালের গৌরনদী উপজেলার ডাক্তার মোস্তাফিজুর রহমান ডায়বেটিকস হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর ও হাসপাতালের রিসিপসোনিষ্ট ও আয়াকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 

এঘটনায় হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসার আরাফাত রহমান গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

 

লিখিত অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে পাঁচ বছরের একটি শিশুর শাসকষ্ট নিয়ে ডাক্তার মোস্তাফিজুর রহমান ডায়বেটিকস হাসপাতালে আসেন গৌরনদী পৌরসভার টিকাসার মহল্লার কয়েকজন বাসিন্দা।

 

হাসপাতালে আসার পরপরই শিশুটিকে অক্সিজেন লাগানো হয়। এরপর শিশুটার শাসকষ্ট কমে গেলে তাকে বাড়ীতে নিয়ে যাওয়া হয়। পূনরায় শিশুর শাসকষ্ট শুরু হলে হাসপাতালে নিয়ে আসা হয় ওই শিশুটিকে।

 

 

Manual8 Ad Code

পরবর্তীতে শিশুটিকে অক্সিজেন লাগানো হয় এবং বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হয়। এঘটনার জেরধরে শিশুর সাথে আসা স্বজন দেলোয়ার চৌকিদার, রতন চৌকিদার, রাজু চৌকিদারের নেতৃত্বে ৫/৬ মিলে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালিয়ে হাসপাতালের রিসিপসোনিষ্ট জুই আক্তার ও একজন আয়াকে পিটিয়ে আহত করা হয়।

 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কেএম আবদুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।