১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
ভোলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Manual5 Ad Code

 

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রফিক হাওলাদার এর ছেলে মামুন হাওলাদার এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রী কে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

মামুন ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রফিক হাওলাদার এর ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি।

 

ভুক্তভোগী দ্বাদশ শ্রেণীর ছাত্রী বলেন, তিন মাস ধরে মামুনের সাথে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে।
মামুন দীর্ঘদিন বিয়ের প্রলোভন দিয়ে আমাকে ধর্ষণ করেছে, গতকাল আমার খালার বাসায় মামুনের সাথে পূর্ণরায় মেলামেশার পরে আমার খালা দেখে পেলে, এর পর আমি বিয়ের দাবীতে মামুনের বাসায় গেলে, মামুনের বোন আমাকে মারধর করে বের করে দিয়েছে।

 

Manual5 Ad Code

এর পর ওই গ্রামে স্থানীয় বাহাদুর মেম্বার, মহসিন খান, মহিলা মেম্বারের স্বামী হারুনসহ ফয়সালায় বসেও মামুনের পক্ষে কথা বলায় আমরা ভোলা থানায় চলে আসি।

 

তবে ঘটনাস্থলে ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ মইনুল হোসেন ঘটনাস্থলে গিয়ে কোন সুরাহা না করে চলে গিয়েছেন বলে জানান ওই কলেজ ছাত্রী।

 

Manual5 Ad Code

ভুক্তভোগী ছাত্রী বলেন, মামুন আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো আর এর জন্য দায়ী থাকবে মামুন।

 

ওই ছাত্রীর খালা নাজমা বেগম বলেন, আমি মামুন কে নিষেধ করায়, আমি সেখানে কি ভাবে থাকবো সেটা দেখিয়ে দিবে।

 

এই বিষয়ে মামুন জানান, আমি ওই মেয়ের খালার বাসায় গেছি কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি।

 

এই বিষয়ে শালিশে থাকা ভেলুমিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন খাঁন বলেন, আমি কিছুই জানিনা।

 

Manual3 Ad Code

তবে তার ভাই বাহাদুর খাঁন বলেন, শালিশে আমরা ছিলাম এবং মেয়ের বক্তব্যে মামুন দোষী কিন্তু মামুন আমাদের কথা শুনেনি।

 

Manual3 Ad Code

ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ মইনুল ইসলাম বলেন, আমরা মামলার জন্য সদর থানায় পাঠিয়েছি।