১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রূপগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
রূপগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় বৃষ্টি আক্তার (১৯) নামের এক গৃহধূর লাশ উদ্ধার করেছে পুলিশ । গত ১ সেপ্টেম্বর মঙ্গল বার দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

 

নিহত বৃষ্টি আক্তার চনপাড়া এলাকার বাচ্চু মিয়ার মেয়ে। নিহতের পরিবারের দাবি তার স্বামী আবু বক্কার ছিদ্দিক বালিশ চাপা দিয়ে বৃষ্টিকে হত্যা করেছে। তবে স্বামীর দাবি তার স্ত্রী গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Manual5 Ad Code

 

এ ব্যাপারে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, উপজেলার চনপাড়ায় শ্বাসরোধে হত্যার একটি অভিযোগ পেয়েছি।

Manual4 Ad Code

 

গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।